Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুনামগঞ্জ-২

দিরাই-শাল্লা আসনে ভোটের গতি কম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

দিরাই-শাল্লা আসনে ভোটের গতি কম

দিরাই পৌর সরকারি মডেল স্কুল কেন্দ্রে দুপুর সোয়া ২টায় ভোটার শূন্য। ছবি: যুগান্তর

Advertisement

দিরাই পৌরসভার গুরুত্বপূর্ণ কেন্দ্র দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৮৮। এটি পুরুষ ভোটকেন্দ্র। সোয়া ২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ১৬শ। 

সরেজমিন দেখা গেছে, ভরদুপুর বেলা এ কেন্দ্রের লাইনে ভোটার শূন্য। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রায়বাঙ্গালী শাহজালাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শায়েখুল ইসলাম যুগান্তরকে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট নেওয়া হচ্ছে। এরমধ্যে অর্ধেকের কম ভোট গৃহীত হয়েছে। 

দুপুর সোয়া দুইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া যুগান্তরকে বলেন, এ সময়ের মধ্যে গড়ে ভোট পড়েছে ৪৩ শতাংশ। দুপুরের পর ভোটগ্রহণের পরিমাণ বাড়তে পারে।

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও দাঁড়িপাল্লা প্রতীকে সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির, কাস্তে মার্কার প্রার্থী কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন। 

এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৫২। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৬৫২, নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৯৯। দুপুর ২টা পর্যন্ত ভোটের শতকরা হার হতাশাজনক। এ সময়ের মধ্যে দিরাইয়ে ভোট পড়েছে ৪১ শতাংশএবং শাল্লায় ৪৬ শতাংশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আশংকা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অর্ধেক ভোট কাস্ট হতে পারে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি?

ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি?

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম