নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন
জালভোটসহ নানা অভিযোগে ভোটবর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম (ঘোড়া প্রতীক) বিকাল ৩টায় ভোটবর্জনের ঘোষণা দিয়েছেন।
একই সময় তিনি এ আসনে পুনরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন। ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জালভোট প্রয়োগ ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের কাছে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র গিয়ে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ সময় তিনি এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, জালভোট প্রয়োগ ও কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেন। পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন ও নতুন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
