৫০০ জালভোট দেওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
Advertisement
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঘাটাইলে জালভোট দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর কাছে আটক হয়েছেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ ও তার স্ত্রী ইউনিয়ন বিএনপির মহিলা দলের নেত্রী পাপিয়া।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সংগ্রামপুর ইউনিয়নের বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুলতান মিয়া জানান, সুষ্ঠুভাবে ভোট চলাকালে ধানের শীষ প্রতীকের সমর্থক ২৫-৩০ জন লোক একসঙ্গে ঢোকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে আমরা তাদের রুমের ভেতর তালাবদ্ধ করে রাখি। এ সময় বাইরে থেকে বেশ কিছু লোক লাঠিসোটা নিয়ে কক্ষের দরজা ভেঙে তাদের ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে উচ্ছৃঙ্খল লোকজন এসে ৫ শতাধিক জালভোট প্রদান করে। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ সময় ওই ঘটনায় নেতৃত্বে থাকা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ ও তার স্ত্রী ইউনিয়ন বিএনপির মহিলা দলের নেত্রী পাপিয়াকে আটক করে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
