Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কলেজছাত্র

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কলেজছাত্র

নিহত ২ কলেজছাত্র স্বাধীন ও ফাহিম। ছবি: যুগান্তর

Advertisement

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম। তারা আকুর টাকুর পাড়ার ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরতে ছিল। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের লাশ দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম