Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী-৬

নবনির্বাচিত এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

নবনির্বাচিত এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তার নিজ বাড়িতে এলাকার মানুষ এই সংবর্ধনা দেন।

এ বিষয়ে আবু সাঈদ চাঁদ বলেন, নির্বাচিত হওয়ার পর বাঘা ও চারঘাট উপজেলার মানুষ আমার সঙ্গে দেখা করতে এসে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছেন।

আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। 

এদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) ১ হাজার ৬২৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) ২ হাজার ৯৩০ ভোট পেয়ে বিধিমোতাবেক জামানত হারিয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন।

Advertisement

বিএনপি রাজশাহী ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

আরও পড়ুন

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম