ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লুৎফুজ্জামান বাবর
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে গান গেয়ে ও স্লোগানে স্লোগানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা পুনরায় বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি জানান।
লুৎফুজ্জামান বাবর এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
২০০১ সালে সংসদ সদস্য নির্বাচনের পর বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিগত সময়ে সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। তাই এবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তাকে দেখতে চান। বিএনপির প্রতি এমন দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীসহ নেত্রকোনার মানুষ।
এ বিষয়ে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, লুৎফুজ্জামান বাবর ভাই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। তিনি একজন সৎ ও নীতিবান মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্রান্তিলগ্নে অসামান্য ভূমিকা রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাকে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক এটাই নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীবাসীর দাবি। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দেশের কল্যাণের জন্য তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। আমরা নেত্রকোনাবাসী এই দাবি জানাই। এতে দেশের মানুষ নিরাপদে থাকবে।
জনগণ দাবি জানাচ্ছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান- এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি কখনও কোনো কিছুই চাইনি, কোনো কিছুর জন্য আবদার করিনি। তবে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। এরসঙ্গে আমার নেতা যে ৩১ দফা দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ। আমাকে যারা ভোট দিয়ে পাশ করিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞা প্রকাশ করছি।’
শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি। বাতিলকৃত ভোট ৬ হাজার ১০৬টি।
এতে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অর্থাৎ ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছেন বাবর।

-(1)-6990183694fa5.jpg)