Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাগুরা–১ আসন

৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এর মাধ্যমে প্রায় ৩০ বছর পর মাগুরা ১ আসনে কোন বিএনপি প্রার্থী বিজয়ী হল। 

সংসদীয় আসন ৯১, মাগুরা -১ আসনটিতে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী মেজর  জেনারেল (অব) মজিদ উল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

এরপর থেকে ধারাবাহিকভাবে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাগুরা- ১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াইটা হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামীর আব্দুল মতিনের মধ্যে। 

বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট। 

অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭২৫ ভোট, শম্পা বসু মই প্রতীকে ১ হাজার ১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৮০৬ ভোট, মো. খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৮৬ ভোট পেয়েছেন।

জয়ের প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা-১ আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলবো, ইনশাআল্লাহ। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। এর মধ্যে শ্রীপুর ও পৌরসভাসহ সদর উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা–১ আসনে ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম