Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস

শিক্ষামন্ত্রী হলেন এহছানুল হক মিলন

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

শিক্ষামন্ত্রী হলেন এহছানুল হক মিলন

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

Advertisement

তারেক রহমানের নতুন সরকারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে ২০০১ সালে মন্ত্রিসভায় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।   

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রী হওয়া ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন।

ড. আ ন ম এহছানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা ওবায়দুল হক একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা মাহমুদা হক একজন সু-গৃহিণী। মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।    

এহছানুল হক মিলন শের-ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভার্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারী বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রুকলিন কলেজ এবং বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মজীবনে ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করেন। ২০১৮ সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। 

এহছানুল হক মিলন তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্র আন্দোলনের মাধ্যমে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯৩ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিযুক্ত করেন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে মিলন প্রথম বারের মতো সংসদ সদস্য হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী, প্রাক্তন মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে বিপুল ভোটে পরাজিত করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এহছানুল হক মিলনকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তখন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দেশ ব্যাপী নকল দূরীকরণের মাধ্যমে বেশ আলোচিত ছিলো। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর মিলনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরে ২০১২ সালের ৫ জুন এর মধ্যে অসংখ্য মামলায় জামিন পান এবং পরবর্তীতে বিদেশ ভ্রমণ করেন। ২০১৮ সালের নভেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে গ্রেফতার হন, চোরাচালান এবং ভাঙচুরের মতো গুরুতর অভিযোগ এনে ৩৭ টি মামলায় অভিযুক্ত হন।    

চাঁদপুরের একটি আদালত তাকে কারাগারে পাঠায় এবং পরবর্তী কয়েক মাস ধরে অনেক মামলায় তাকে জামিন দেওয়া হয়। এসব মামলার মধ্যে ১৯টি খালাস ও অব্যাহতি পেয়েছেন। বর্তমানে ১৩ মামলা বিচারাধীণ রয়েছে। তবে এরই মধ্যে ইউএসএ নাগরিকত্ব লাভ করেন। পরে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ইউএসএর নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে চলে আসেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন। ১৯৯৬ সালে প্রথমবার বিপুল ভোটের মাধ্যমে সংসদ সদস্য, ২০০১ সালে সংসদ সদস্য ও ২০২৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোটের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দেশব্যাপী নকল দূরীকরণের মাধ্যমে বেশ আলোচিত ছিলো। 

এলাকাবাসী জানান, তার সময়ে কচুয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার সড়ক ও ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, পল্লী বিদ্যুতের সংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও নতুন ভবন নির্মাণের মতো ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। 

কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী বলেন, এহছানুল হক মিলনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে। এদিকে এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ায় নির্বাচনি এলাকা কচুয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসাহ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: নতুন মন্ত্রিপরিষদ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

আরও পড়ুন

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম