Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

Icon

গোপালগঞ্জ প্রতিদিন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

Advertisement

লকডাউনের কারণে গণপরিবহণ ও স্থানীয় যান চলাচল বন্ধ থাকায় গোপালগঞ্জে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও রোগীরা। জরুরি চিকিৎসা, ওষুধ সংগ্রহ কিংবা অসুস্থ স্বজনকে দেখতে গিয়ে প্রতিনিয়ত নানা দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গুচ্ছগ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মুসলিমা বেগম জানান, গত ২২ নভেম্বর গোপালগঞ্জের কোট মসজিদ রোডের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। লকডাউনের মধ্যেই সেলাই কাটার জন্য তাকে ক্লিনিকে যেতে হয়। কিন্তু অটো, রিকশা বা ভ্যান না পেয়ে বাধ্য হয়ে তিনি ৭০ বছর বয়সি মা সরু বেগম ও নবজাতককে নিয়ে পায়ে হেঁটে ক্লিনিকে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও একই কষ্টের মুখে পড়েন। কোনো উপায় না পেয়ে তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। পেটের সেলাই ছিঁড়ে যেতে পারে—এই ভয়ে হাত দিয়ে পেট চেপে ধরে হাঁটছিলেন তিনি। আর তার মা সরু বেগমের কোলে ছিল ৭ দিনের নবজাতক।

চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলার মানুষদেরও। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনকে (৬৫) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে চিকিৎসকের ব্যবস্থাপত্র হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে কথা হলে তিনি জানান, তার স্ত্রী মমতাজ বেগম নিউমোনিয়ায় আক্রান্ত। মোল্লাহাটের কোনো ফার্মেসিতে স্ত্রীর জন্য প্রয়োজনীয় ‘মক্সিক্লাভ’ ইনজেকশন না পেয়ে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিচিত দোকানে কিনতে এসেছিলেন।

মোশারফ হোসেন বলেন, যানবাহন না চলায় মোল্লাহাট থেকে গোপালগঞ্জে আসতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে একটি ভ্যান ঠিক করে অনেক অনুরোধের পর পৌঁছাতে পেরেছি। হরতাল বা লকডাউনে আন্দোলনকারীদের রোগীদের বিষয়টি বিবেচনায় রেখে মানবিক হওয়া উচিত।

অন্যদিকে ভাইয়ের মেয়ের সিজারিয়ান অপারেশনের খবর পেয়ে তাকে দেখতে গোপালগঞ্জের একটি ক্লিনিকে এসেছিলেন বাগেরহাটের মোল্লাহাটের কাহালপুর গ্রামের গৃহবধূ ডলি বেগম। গোপালগঞ্জ জেলা পরিষদের সামনে কথা হলে তিনি জানান, লকডাউনের মধ্যে যানবাহন চলাচল না করায় কখনো পায়ে হেঁটে, আবার কখনো অটোরিকশা বা ভ্যানে ভেঙে ভেঙে অনেক কষ্টে গোপালগঞ্জে আসতে হয়েছে। বাড়ি ফেরার সময়ও একই অবস্থায় পড়েছেন।

তিনি বলেন, মেয়েকে দেখার পর বাধ্য হয়ে হেঁটে বাবার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। সামনে আরও ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অটো, রিকশা বা ভ্যান না পেলে পায়ে হেঁটেই ফিরতে হবে। কখন বাড়িতে পৌঁছতে পারব জানি না।

সব মিলিয়ে লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে বের হওয়া প্রসূতি মা, নবজাতক ও রোগীদের জন্য যাতায়াত ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘গোপালগঞ্জে এলে দ্বিগুণ জবাব পাবেন’- নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

‘গোপালগঞ্জে এলে দ্বিগুণ জবাব পাবেন’- নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

'জয় বাংলা' স্লোগানে পুলিশ লাইন্সের ফটকে নৌকা স্থাপন

'জয় বাংলা' স্লোগানে পুলিশ লাইন্সের ফটকে নৌকা স্থাপন

গোপালগঞ্জে মহাসড়কে সাউন্ড বক্স বাজিয়ে দেশীয় অস্ত্র হাতে কিশোরদের উল্লাস

গোপালগঞ্জে মহাসড়কে সাউন্ড বক্স বাজিয়ে দেশীয় অস্ত্র হাতে কিশোরদের উল্লাস

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

আরও পড়ুন

মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

স্লোগান দিয়ে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ

স্লোগান দিয়ে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম