Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলার দৌলতখান উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ ইব্রাহিম বলেন, বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুললেও তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই। ইতিহাসে এমন কোনো নজির নেই যে, কোনো স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় বা দেশে ফিরে এসেছেন। এটাই সত্য, এটাই বাস্তব।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ আশ্রয়-প্রশ্রয় দেবেন না কিংবা সহযোগিতা করবেন না। তাদের কোনো অপতৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়ে আইনের হাতে তুলে দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, যুবদল নেতা রিয়াজ ও জহিরসহ স্থানীয় বিএনপির নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী

হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী

স্কুলে আসেন না শিক্ষক-শিক্ষার্থী, নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়

স্কুলে আসেন না শিক্ষক-শিক্ষার্থী, নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়

‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা

‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা

এবার সব দলের ঐক্য চাইলেন চরমোনাই পীর

এবার সব দলের ঐক্য চাইলেন চরমোনাই পীর

আরও পড়ুন

মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

স্লোগান দিয়ে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ

স্লোগান দিয়ে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম