Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা

Icon

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা)

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা

‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা

Advertisement

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মহিষ মালিক ও খামারিরা। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের পাশাপাশি তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে তীব্র উদ্বেগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে হাঁকডাক দিয়ে ঐতিহ্যবাহী এই মহিষ পালন চলে আসছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনেক পরিবার এর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। কিন্তু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় পড়েন খামারিরা।

খামারিদের অভিযোগ, সরকারি উদ্যোগে চরাঞ্চলে এখনো গড়ে ওঠেনি কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয় কেন্দ্র (কেল্লা)। ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু নিয়ে চরম ঝুঁকিতে থাকতে হয় তাদের।

ভুক্তভোগীরা জানান, ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে গত পাঁচ থেকে সাত মাসে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও গবাদিপশু ভেসে গেছে। একই সঙ্গে পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর শঙ্কা, অন্যদিকে নদী ডাকাতের আতঙ্ক—এই দুই দিকের উৎকণ্ঠায় চরম দুর্ভোগে দিন কাটছে খামারিদের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

দৌলতখানের চরের খামার মালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেন, বছরের পর বছর ধরে চরাঞ্চলে মহিষের সংখ্যা বাড়লেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর দীর্ঘ প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখার জন্য উঁচু ও মজবুত কেল্লা অত্যন্ত জরুরি। আশ্রয় কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলোকে চরে রাখতে হয়।

দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ—এসব চর থেকে ঝড়, উজানের পানি ও অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। এখানে সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আশ্রয়স্থলের জন্য মন্ত্রণালয়ে আধুনিক কেল্লা চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান যুগান্তরকে জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরে মহিষ মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আকভানের প্রভাবে মনপুরা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত

আকভানের প্রভাবে মনপুরা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব শুরু

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব শুরু

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

আরও পড়ুন

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম