Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘গোপালগঞ্জে এলে দ্বিগুণ জবাব পাবেন’- নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

‘গোপালগঞ্জে এলে দ্বিগুণ জবাব পাবেন’- নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

Advertisement

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়ে শামছুল হক বলেছেন, ঢাকায় বসে যেসব কর্মকাণ্ড করা হচ্ছে, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।

শামছুল হক বলেন, ‘আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে, তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে, তা সেখানে গেলে বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকেও টুঙ্গিপাড়ায় আসার আহ্বান জানান শামছুল হক। তিনি বলেন, আশপাশের জেলার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন বলে তারা শুনেছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, টুঙ্গিপাড়ার মানুষ শান্তিপ্রিয়। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। একবার এলে এখানকার মানুষ কিভাবে আপ্যায়ন করতে জানে, তা সারা জীবন মনে থাকবে।

বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে শামছুল হক আরও বলেন, এলাকায় বর্তমানে উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি কিংবা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাটসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

'জয় বাংলা' স্লোগানে পুলিশ লাইন্সের ফটকে নৌকা স্থাপন

'জয় বাংলা' স্লোগানে পুলিশ লাইন্সের ফটকে নৌকা স্থাপন

গোপালগঞ্জে মহাসড়কে সাউন্ড বক্স বাজিয়ে দেশীয় অস্ত্র হাতে কিশোরদের উল্লাস

গোপালগঞ্জে মহাসড়কে সাউন্ড বক্স বাজিয়ে দেশীয় অস্ত্র হাতে কিশোরদের উল্লাস

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

আরও পড়ুন

মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

স্লোগান দিয়ে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ

স্লোগান দিয়ে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না: হাফিজ ইব্রাহিম

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম