Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

আমার পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

Advertisement

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

রমজান মুবারাকের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমার নির্বাচনি এলাকা বরিশাল–৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যেখানে প্রতি রমজানে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়।

তিনি উল্লেখ করেন, সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ, জয়ন্তী ও আমতলী নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের এসব প্রতিষ্ঠানে ইফতারের খরচ জোগানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বার্তায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রক্রিয়ার কথাও তুলে ধরেন।  ফুয়াদ বলেন, শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ ওসমান হাদির আদর্শ স্মরণ করে তিনি সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান। 

এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পবিত্র রমজান মাসে জনতার অর্থে জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ মাসে ২ বার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

এবি পার্টি ৭ মাসে ২ বার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

আমাদের ‘প্রাইস শক’ নয়, প্রয়োজন ‘প্রাইস এডজাস্টমেন্ট’: মঞ্জু

আমাদের ‘প্রাইস শক’ নয়, প্রয়োজন ‘প্রাইস এডজাস্টমেন্ট’: মঞ্জু

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস প্রয়োজন: আসাদুজ্জামান রিপন

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস প্রয়োজন: আসাদুজ্জামান রিপন

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির

দুর্বল গুমবিরোধী আইন একদিন সরকারের জন্যই বুমেরাং হবে: মঞ্জু

দুর্বল গুমবিরোধী আইন একদিন সরকারের জন্যই বুমেরাং হবে: মঞ্জু

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম