Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের গাড়িবহর

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

কক্সবাজারে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের গাড়িবহর

Advertisement

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত না হলেও বহরে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়া মোটরচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আজ মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন মেসুত ওজিল ও এরদোগান পুত্র

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন মেসুত ওজিল ও এরদোগান পুত্র

কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র

কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকায়

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকায়

আরও পড়ুন

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম