Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

Advertisement

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চার বছরের কন্যা সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই সিজান তার মাসহ আত্মগোপনে রয়েছেন।

সিজান খন্দকার ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা।  

জানা গেছে, গৃহবধূর স্বামী নৌ-জাহাজে চাকরি করে। গত আট মাস ধরে সিজান খন্দকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত।

ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে সিজান তার ঘরে প্রবেশ করলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ধরে ফেলেন। ওই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান সেখান থেকে কৌশলে সটকে পড়েন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই সিজানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

গৃহবধূ আরও জানান, সিজান তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি সিজানের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। 

এদিকে ঘটনার পর থেকে সিজান পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্ত্রীর দেওয়া তালাক সইতে না পেরে যে কাণ্ড করলেন যুবক

স্ত্রীর দেওয়া তালাক সইতে না পেরে যে কাণ্ড করলেন যুবক

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪২০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪২০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সেই মহিলা দল নেত্রী বহিষ্কার

যুগান্তরে সংবাদ প্রকাশ সেই মহিলা দল নেত্রী বহিষ্কার

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম