Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোস্টগার্ড থেকে বাঁচতে নদীতে লাফ দিয়ে জেলে নিখোঁজ

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

কোস্টগার্ড থেকে বাঁচতে নদীতে লাফ দিয়ে জেলে নিখোঁজ

Advertisement

বলেশ্বর নদীসংলগ্ন জ্ঞানপাড়া বান্দা ঘাটা এলাকা থেকে অবৈধ ট্রলিং ট্রলার এবং মাছসহ দুই ছেলেকে আটক করে কোস্টগার্ড। তাদের নিয়ে যাওয়ার সময় কোস্টগার্ড থেকে বাঁচতে নদীতে লাফ দিয়ে একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরদুয়ানী ইউনিয়নের জানপাড়া গ্রামের বান্দাঘাটা খাল থেকে এফবি আব্দুল্লাহ ট্রলারের মাঝি মাসুদ খলিফা (৪০) ও মিস্ত্রি মো. মুনসুর মিয়াকে আটক করা হয়। তাদের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়ন।

আটকের পর ট্রলারসহ আটক দুই জেলেকে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশনে নিয়ে আসার পথে রাত ১২টার দিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় মাসুদ মাঝি বিষখালী নদীতে ঝাঁপ দেয়। এতে ওই জেলে নিখোঁজ হয়।

এ ঘটনা শোনার পর ট্রলার মালিক মো. লিটন নতুন বাজার বোর্ডপুলে আসলে তাকেও কোস্টগার্ড আটক করে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ মাছ এবং ট্রলারসহ মাঝি মাসুদ খলিফা ও মিস্ত্রি মুনসুরকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসার পথে বিষখালী নদীতে মাসুদ খলিফা হ্যান্ডকাফসহ লাফিয়ে পরে। এখন পর্যন্ত নিখোঁজ তার সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজ মাঝি মাসুদ খলিফার স্ত্রী নুপুর বেগম বলেন, রাত ১২টার দিকে কোস্টগার্ডের ৩ থেকে ৪ জন লোক বাসায় এসে তল্লাশি চালায় এবং আমার কাছ থেকে ভিডিওতে বক্তব্য নেয়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা স্বামীসহ হ্যান্ডকাফ দিতে বলে পরে চলে যায়।

ওই ট্রলারের অপর জেলে ইয়াছিন মিয়া বলেন, রাত সাড়ে ৭টার দিকে ট্রলারের কাছে এসে মাঝি ও মিস্ত্রিকে আটক করে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা তাদের বেঁধে ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। পরে আমরা শুনলাম- মাসুদ মাঝি নাকি ট্রলার থেকে লাফিয়ে পরে। পিছমোড়া করে বাঁধা অবস্থায় নদীতে লাফিয়ে পড়লে প্রাণ নিয়ে শঙ্কায় পরিবারের সদস্যরা।

কোস্টগার্ডের স্টেশনের বোর্ডপুলে গেলে অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষ করে বক্তব্য দিতে পারবেন বলে সাংবাদিকদের জানান স্টেশন কমান্ডার কাওছার।

এদিকে আটক ট্রলারে আহরিত জব্দ করা প্রায় ২৫ মন মাছ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গরিবদের বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, কোস্টগার্ডের অভিযানে মাছ, ট্রলার ও দুই জেলেকে আটক করে। মাসুদ খলিফা নামের একজন নদীতে ঝাঁপ দেয় এমন খবর পাওয়া গেছে। আটক ট্রলার ও জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

কবরস্থানের জমি দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

কবরস্থানের জমি দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

জামিন নামঞ্জুরে এজলাসেই পুলিশের ওপর হামলা!

জামিন নামঞ্জুরে এজলাসেই পুলিশের ওপর হামলা!

চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

আমতলীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আমতলীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নাসিক নির্বাচন অংশ নিতে পারলে আইভিই হতে পারেন গেম চেঞ্জার

অংশ নিতে পারলে আইভিই হতে পারেন গেম চেঞ্জার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম