Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ, নিহত ১

Advertisement

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ, নিহত ১

Advertisement

সুনামগঞ্জের ছাতকে মসজিদের হিসাব–নিকাশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফজল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত ফজল মিয়া ওই গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে।

গ্রামের মো. কাঁচা মিয়া ও মো. ফজল মিয়া পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মসজিদের ক্যাশবক্সে জমা থাকা অর্থ ও আর্থিক হিসাব মো. কাঁচা মিয়ার কাছে ছিল। দীর্ঘদিন ধরে ওই হিসাব নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ফজল মিয়া পক্ষ হিসাব চাইলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির সূত্র ধরে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও লাঠিসোঁটা ব্যবহারের ঘটনা ঘটে। এতে ফজল মিয়াসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফজল মিয়াকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে ফজল মিয়াকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মসজিদের ক্যাশ ও হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহতের খবর আমরা পেয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংঘর্ষে আহত যুবকের ওপর হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ভাঙচুর

সংঘর্ষে আহত যুবকের ওপর হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ভাঙচুর

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম