Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্যালেন্টপুলে বৃত্তি পেল দুই যমজ ভাই-বোন

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

ট্যালেন্টপুলে বৃত্তি পেল দুই যমজ ভাই-বোন

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া দুই যমজ নওশাদ হক লাবিব ও মুনতাহার হক মাইশা। ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নওশাদ হক লাবিব ও মুনতাহার হক মাইশা দুই যমজ ভাই-বোন। একই দিনে জন্ম নেওয়া এই দুই ভাই বোন জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। 

যমজ দুই ভাই-বোনের এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনরা বেশ খুশি। 

এই দুই যমজ ভাই-বোনের বাবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দার টিলাটিয়া গ্রামে। নওশাদ হক লাবিব ও মুনতাহার হক মাইশা জন্মের ১৩ মাস বয়সেই তাদের বাবা মঞ্জুরুল হক মারা যান। এরপর মা নৌশিন দিহান লাভলী একাই সংসারের হাল টেনে দুই সন্তানকে মানুষ করছেন।

জীবিকার তাগিদে মা লাভলী দুই সন্তান নিয়ে চলে আসেন পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলায়। সেখানে ভাড়া দোকানে কসমেটিকের ব্যবসা শুরু করেন। ব্যবসার পাশাপাশি দুই সন্তান নিয়ে বসবাস শুরু করেন গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড মহল্লায়।

দুই ভাই-বোনের মধ্যে নওশাদ হক লাবিব গৌরীপুর পৌর শহরের নুরুল আমিন উচ্চ বিদ্যালয় ও মুনতাহার হক মাইশা গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনেই এখন নবম শ্রেণিতে পড়ছেন।অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই যমজ ভাই-বোন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। গত বুধবার ফল প্রকাশের পর যমজ ভাই-বোনের এমন সাফল্য দেখে পরিবার, শিক্ষক ও স্বজনরা বেশ খুশি। 

মেধাবী দুই যমজ শিক্ষার্থীরা মা নৌশিন দিহান লাভলী বলেন, লাবিব ও মাইশার ১৩ মাস বয়সেই তাদের বাবা মারা যান। এরপর সংসারের হাল ধরতে নিজেই ভাড়া দোকানে কসমেটিক ব্যবসা শুরু করি। ব্যবসার আয়ে সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ চালিয়ে গেছি। দুজনেই জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এতে আমরা অনেক খুশি।

যমজ দুই ভাই-বোনের মধ্যে নওশাদ হক লাবিব পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হতে চায়। মুনতাহার হত মাইশা হতে চায় ডাক্তার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

তারেক রহমান প্রধানমন্ত্রী বলেই সাধারণ মানুষ ফ্যামিলি কার্ড পাচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

তারেক রহমান প্রধানমন্ত্রী বলেই সাধারণ মানুষ ফ্যামিলি কার্ড পাচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা, রুটিন প্রকাশ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা, রুটিন প্রকাশ

আরও পড়ুন

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম