Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গম পাহাড়ে শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম

দুর্গম পাহাড়ে শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির মৃত্যুর পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে মো. মাহবুব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর তার দেখানো মতো ঘটনাস্থল থেকে শিশু ইরার পরনের সেলোয়ার উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার এসআই মো. কামরুজ্জামান। 

তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের পর বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরে ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একজন মধ্যবয়সি লোক ইরাকে নিয়ে চন্দ্রনাথ ধামের দিকে যাচ্ছে। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাদের প্রতিবেশী ভাড়াটিয়া মাহবুব হিসেবে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে শিশু ইরার একটি সেলোয়ার উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। 

এর আগে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়।  এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

জান্নাতুল নিশা ইরা সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টারপাড়ার মনিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম