Logo
Logo
×
   

সারাদেশ

রাজবাড়ীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

রাজবাড়ীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

গ্রেফতার দুই যুবক। ছবি: যুগান্তর

রাজবাড়ীর পাংশায় এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম। 

গ্রেফতাররা হলেন— পাংশার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মোগবুল মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৯) ও একই ইউনিয়নের আরশেদ মন্ডলের ছেলে জামাল মন্ডল (২২)।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গত শনিবার পাংশা থানায় ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত দুই আসামিকে ৩ মার্চ দিবাগত রাতে পাংশা থানার (তদন্ত) কর্মকর্তা মো. আব্দুল গণির নেতৃত্বে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আকাশের নামে ৬টি মামলা ও জামালের নামে অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে। দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ওই তরুণীর ৭ মাস আগে টিকটকের মাধ্যমে সজলের সঙ্গে পরিচয় হয় ।পরে সজলের কথা ও ঠিকানা অনুযায়ী ওই তরুণী গত  ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইলে থেকে রাজবাড়ীর পাংশার বহলাডাঙ্গা গ্রামে আসেন। সেখানে ওই তরুণী সজলকে না পেয়ে আকাশ ও জামাল মন্ডল নামের দুইজন যুবককে দেখতে পান। পরে তারা দুজন মিলে সজলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .