জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
Advertisement
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) উপজেলার ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।
জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ আনে। শিশির নূর এতে অংশ চাইলে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবাতে সেচের মাধ্যেমে মৎস্য আরোহণ করতে গেলে শিশির নূরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত জন ২০ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার সংঘর্ষে আহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুত্বর আহত ৪ জনকে সিলেটে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মৎস্যজীবী সমিতি জলমহাল ইজারাপ্রাপ্ত হলেও নিয়ন্ত্রণ করে স্থানীয় রাজনৈতিক দলের কতিপয় সুবিধাভোগী নেতারা। তারা অবৈধ ক্ষমতা খাটিয়ে এসব জলমহাল বিভিন্ন ভাগে বিক্রি করে, ফলে প্রতিবছর জলমহাল দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিগত দিনে জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-69ac30a000938.jpg)