Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধাওয়ায় চোরাকারবারির পা ভাঙায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম

ধাওয়ায় চোরাকারবারির পা ভাঙায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে চোরাইপণ্য আনার সময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার পুটিয়া সীমান্ত দিয়ে খাদলা গ্রামের কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাইপণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) এক সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান এবং তার পা ভেঙে যায়।

এ সময় গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছাকাছি এক গ্রামপুলিশের বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্য সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দুক হাতে প্রস্তুতি নিলেও পরে ওই বিজিবি সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য নিয়ে ভারত থেকে আসার সময় বিজিবির একজন সদস্য তাদের ধাওয়া করলে একজন মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর আক্রমণ চালায়। তিনি একটি ঘরে গিয়ে আত্মরক্ষা করেন।

বন্দুক তাক করার বিষয়ে তিনি বলেন, গুলি করার জন্য নয়, বরং ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যকে উদ্ধার করার জন্য অস্ত্র প্রস্তুত রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম