Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শরীয়তপুরে ভ্যান উলটে দুই মাসের শিশুর মৃত্যু

Advertisement

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

শরীয়তপুরে ভ্যান উলটে দুই মাসের শিশুর মৃত্যু

শিশু মৃত্যুর ঘটনায় স্বজনেরা কান্নায় ভেঙে পরেন। ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুরের ডামুড্যায় মা ও নানির সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পথে ভ্যান উলটে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।  শিশু তাওমিন উপজেলার বাহেরচর এলাকার ইয়াকুব সরদারের ছোট ছেলে। 

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মায়া আক্তার ও নানি রিনা বেগম শিশু তাওমিনকে সঙ্গে নিয়ে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য রওনা করেছিলেন। পথে ধানকাঠি ইউনিয়নের বেতমোড়া মোড়ে এসে ভ্যান উলটে খাদে পড়ে যায়। এ সময় তাওমিন ভ্যানের নিচে পড়ায় তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাওমিনকে মৃত ঘোষণা করেন।

মায়া আক্তার বলেন, আমরা অসুস্থ তাওমিনকে ডাক্তার দেখানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের ভ্যানটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে ধাক্কা লেগে উলটে খাদে পড়ে যায়। এ সময় আমার ছেলে আমার মায়ের কোল থেকে ভ্যানের নিচে পড়ে যায়।

ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মাসের একটি শিশু মারা গেছে। আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?

‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম