Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রশি টাঙিয়ে ইয়াবা বিক্রি, ৬ লাখ টাকাসহ বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম

রশি টাঙিয়ে ইয়াবা বিক্রি, ৬ লাখ টাকাসহ বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি দোতলায় বসে রশির মাধ্যমে মাদকের ব্যবসা করতেন বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে অভিযান চালিয়ে  মো. এনামুলকে (৪৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এনামুল ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো. এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। বুধবার  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, এনামুলের ঘরের দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম