Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাসপাতালে

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাসপাতালে

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামচুল হক ফকিরের (৬৩) ঘরে স্ত্রী থাকার পরও দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী একাধিকবার স্বামী শামচুল হক ফকিরকে এ বিষয়ে নিষেধ করেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে একাধিকবার মারধরের ঘটনা ঘটেছিল। তার পরও শামচুল হক ফকির বৃহস্পতিবার রাতে স্ত্রীর কাছে বসে মোবাইলে ওই নারীর সঙ্গে কথা বলেন।

বাবার পরকীয়ার ঘটনা জানতে পেরে শুক্রবার বেলা ১১টায় বাবা শামচুল হক ফকিরকে বাকাল বাজারে এ বিষয়ে জিজ্ঞাসা করেন ছেলে সাইরুল ইসলাম রনি। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ছেলে রনি তার বাবার ওপর হামলা করে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শামচুল হক ফকিরের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী পরকীয়ায় আসক্ত। তাকে নিষেধ করার পরও আমার কথা শোনেনি। এ নিয়ে আমাকে একাধিকবার মারধর করেছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য বিনয় ভূষণ বৈরাগী বলেন, তাদের পারিবারিক সমস্যা রয়েছে। আমি ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো ঘটনা শুনতে যাইনি বা সমাধান করিনি।

এ ব্যাপারে ছেলে সাইরুল ইসলাম রনির মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে শামচুল হক ফকির সাংবাদিকদের বলেন, সাইরুল ইসলাম রনি আমার কাছে টাকা চাইলে আমি দিইনি। তাই আমাকে মারধর করেছে। আমি সুস্থ হয়ে মামলা করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম