Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রশাসনকে হুমায়ুন কবির

মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, বিশ্বনাথ-ওসমানীনগরে কোনো চাঁদাবাজ-সন্ত্রাস ও চোর-ডাকাতের স্থান হবে না। তাই প্রশাসনের যারাই আছেন, এলাকার মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন সেজন্য আপনারা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নিজেদের কাজ করে যান। 

শুক্রবার (১৩ মার্চ) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের কারিকোনা ফুটবল মাঠে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য প্রয়াত মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে কাজ করে। মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। কোনো কাজে আমার সহযোগিতা লাগলে বলবেন। আর আমিও সর্বদা প্রস্তুত আছি।

তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দল-মত নির্বিশেষে রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে। এখন ভালো মানুষের রাজনীতি করার সময় এসেছে।  

উপদেষ্টা আরও বলেন, আজ ইলিয়াস আলী ও সুহেল আহমদ চৌধুরী নেই বলে মনে করবেন না আপনারা এতিম হয়ে গেছেন। এখানে আমি আছি। আপনারা আমার সঙ্গে থাকলে আমারও কোনো ভয় নেই। বিশ্বনাথ-ওসমানীনগর এ দুটি উপজেলার মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। ওসমানীনগরে তিনটি স্কুল হলে বিশ্বনাথে হবে চারটি। রাস্তা ওসমানীনগরে দুটি হলে বিশ্বনাথে হবে তিনটি।

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

আরও পড়ুন

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম