Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—আবির (৩০), নাবির (২৫), নাজমুল (৩০) ও রকিব (২৫)। তাদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিল রোলিং মিল থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিলের চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাট্টি লিক হয়ে গরম মালামাল নিচে পড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, উপজেলার আড়িয়াব এলাকায় একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

আরও পড়ুন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম