Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে অবস্থিত সরকারি খাদ্য সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

Advertisement

কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সরাসরি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়; তাই ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে—আমরা সেটাই চাই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত সরকারি খাদ্য সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত আমরা বড় ধরনের কোনো সংকটে পড়িনি। ভবিষ্যতেও যেকোনো সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়, সেই বিষয়ে আগাম সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।

পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রকল্পটি চালুর নির্দিষ্ট দিনক্ষণ এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর এ দিনের কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টায় তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান। সেখানে সাইলোর সার্বিক কার্যক্রম এবং এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের সার্বিক কার্যক্রম এবং সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে স্থাপনাগুলোর কার্যক্রম গতিশীল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

অংশ নিতে পারলে আইভিই হতে পারেন গেম চেঞ্জার

নাসিক নির্বাচন অংশ নিতে পারলে আইভিই হতে পারেন গেম চেঞ্জার

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম