Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিহাদ হত্যা মামলার প্রধান আসামি টিকটকার আঁখি গ্রেফতার

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ এএম

জিহাদ হত্যা মামলার প্রধান আসামি টিকটকার আঁখি গ্রেফতার

আসামি তাহেরা বেগম আঁখি ও নিহত বেলাল উদ্দিন জিহাদ। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 

সোমবার (১৬ মার্চ) বিকালে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  

গ্রেফতার তাহেরা বেগম আঁখি উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকার বাসিন্দা।  তার পিতা মোহাম্মদ মুসা।  তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।

নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।  ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান।  এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পরবর্তীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।  

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম