Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪০০ টাকা বিরোধের জেরে চা দোকানদারকে হত্যার অভিযোগ

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১৬ এএম

৪০০ টাকা বিরোধের জেরে চা দোকানদারকে হত্যার অভিযোগ

Advertisement

খুলনার রূপসা উপজেলায় ৪০০ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে দীন মোহাম্মদ ঢালী (৫২) নামের এক চা দোকানদারকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

দীন মোহাম্মদ ঢালী একই গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি চায়ের দোকান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘাটভোগ ইউনিয়নের কৃষকদল নেতা ও ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর দীনের কাছে মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতেন। ওই টাকা আদায়ে তিনি একাধিকবার তাগাদা দিলেও তা পরিশোধ করা হয়নি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে আবুল খায়ের আবার দীনের দোকানে এসে টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। 

অভিযোগ রয়েছে, আবুল খায়ের ইট দিয়ে দীনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় দীনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, ৪০০ টাকার বিরোধকে কেন্দ্র করে ধস্তাধস্তির একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে দীন মোহাম্মদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

দীন মোহাম্মদের পরিবারে স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম