Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলেকে শ্বাসরোধে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

ছেলেকে শ্বাসরোধে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Advertisement

কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। বুধবার দুপুরে মৃত মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে ভিকটিম পরিবারের দাবি পরিকল্পিতভাবে স্বামী এবং তাদের স্বজনরা তাদের হত্যা করেছে।

এর আগে মঙ্গলবার রাতে বরুড়া পৌরসভার দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ এবং স্থানীয়রা জানান, বরুড়া পৌরসভার দেওড়া এলাকার বাসিন্দা কাউসার হোসেন প্রবাসে থাকেন। মঙ্গলবার রাতে কাউসারের সঙ্গে স্ত্রী নাদিয়া আক্তার পান্নার ঝগড়াঝাটি হয়। পরে নাদিয়া রাগ করে ছেলেকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এ সময় শিশু আব্দুল্লাহকে (৫) অচেতন ও পান্নাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের দাবি সন্তানকে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর থানার পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল করেন। 

ভিকটিম পরিবারের অভিযোগ, পান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বামী, শ্বশুর ও শাশুড়ির নির্যাতনে পান্না মারা গেছেন। 

এ বিষয়ে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে ছেলেকে হত্যার পর প্রবাসীর স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন। আমরা লাশের সুরতহাল করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম