Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাবির দায়ের কোপে প্রাণ গেল যুবকের

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

ভাবির দায়ের কোপে প্রাণ গেল যুবকের

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির সীমানা ঘেঁষা চলাচলের পথে মোটরসাইকেল রাখা নিয়ে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সুমন মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই প্রবাসী সাত্তার মিয়ার পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সাত্তার মিয়ার স্ত্রী রোমেনা বেগম (৩০) ঘর থেকে দা এনে সুমন মিয়ার হাত ও বুকে এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত রোমেনা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ তার শাশুড়ি বানু আরা বেগমকে (৬৫) আটক করেছে।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম