Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, নাতি নিহতের খবর শুনে দাদার মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, নাতি নিহতের খবর শুনে দাদার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এদিকে নাতির মৃত্যুর খবর শুনে দাদা হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে দাবি পরিবারের। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শিমুল হোসেন কাজি ওই গ্রামের লাবু হোসেনের ছেলে। অপরদিকে মারা যাওয়া নাজিম উদ্দিন কাজি (৭০) একই গ্রামের মৃত ইংরেজ আলী কাজির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় অবস্থানকালে কয়েক দিন আগে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ঈদের দুই দিন আগে তিনি বাড়িতে ফিরলে উত্তেজনা বাড়তে থাকে।     

ঈদের দিন শনিবার দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হৃদয় ও তার চাচা বজলু আহত হন। পরে পাল্টা হামলায় আব্দুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

পরবর্তীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষ হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপে ছড়িয়ে পড়ে। এতে কুবির কাজি ও শিমুল কাজি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিমুলের মৃত্যু হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে নাজিম উদ্দিন কাজি বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে স্ট্রোক করেন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

বিশ্ব খাদ্য দিবসে ওয়েবিনারে ডা. মুশতাক দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম