Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বাধীনতাবিরোধী শক্তির উপস্থিতিতে সংবর্ধনা নিতে অনীহা মুক্তিযোদ্ধাদের

Advertisement

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ পিএম

স্বাধীনতাবিরোধী শক্তির উপস্থিতিতে সংবর্ধনা নিতে অনীহা মুক্তিযোদ্ধাদের

কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের অডিটোরিয়াম ত্যাগের চেষ্টা। ছবি: যুগান্তর

Advertisement

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

স্বাধীনতা বিরোধী শক্তির উপস্থিতির অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধারা সম্মাননা গ্রহণে অনীহা প্রকাশ করেন এবং অডিটোরিয়াম ত্যাগের চেষ্টা করেন।

বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে পরিচিত জামায়াতের লোকজনের উপস্থিতিতে তারা কোনোভাবেই সম্মাননা গ্রহণ করতে পারেন না।

বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, সোলেমানসহ আরও কয়েকজন বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী জামায়াতের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধারা কখনোই সম্মাননা গ্রহণ করতে পারে না। 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে অনুষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মতবিরোধ থাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন

আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন

সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জন সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

আরও পড়ুন

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম