Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা

Advertisement

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা

হামলায় আহত বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস।

Advertisement

কুষ্টিয়ার কুমারখালী পৌর সড়কে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস হামলার শিকার হয়েছেন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এই হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে তার চিত্র সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস। 

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রুহুলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর চড়াও হয়। এলোপাতাড়ি মারধরে রক্তাক্ত হন সাংবাদিক। পরে সহকর্মী সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তার চলে আসার পরপরই সাংবাদিক উল্লাসের ওপর এই হামলার ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলা ঠেকানোর চেষ্টা করলেও পুলিশের সংখ্যা কম থাকায় তা পুরোপুরি সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সরাসরি হামলাকারী এবং নেপথ্যের ইন্ধনদাতাদের দ্রুত দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন

আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন

সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জন সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম