Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা

Advertisement

Icon

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা

Advertisement

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটামারা গ্রামে চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ করেন ব্যবসায়ী আবু তাহের (চুন্নু)।

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ভুক্তভোগী আবু তাহের (চুন্নু)। 

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালে কুড়ালিয়া মৌজায় ৬৬ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন যাবত ভোগ দখল করছেন। একই মালিক হতে প্রতিপক্ষ গ্রুপ আ. রশিদ, আ. মালেক,মো. রিয়াজ ও রাসেল গংরা ৯৭ শতাংশ জমি ক্রয় করে। প্রতিপক্ষরা ২০১৪ সালের ১৫ মে দা,বটি, রড নিয়ে তাদের উপর হামলা চালিয়ে জোরপূর্বক তাদের দখলীয় জমি দখলের জন্য হামলা করে।

ওই সময় চুন্নুর ভাতিজির পায়ের রগ কাটে ও হাত ভেঙ্গে দেয়। ওই ঘটনার মামলায় আদালতে দোষীদের সাজা হয়। এরপর এক দশক তাদের জমিতে প্রতিপক্ষরা আসেনি। ২০২৪ সালে ৫ আগষ্টের পর সন্ত্রাসী আ. রশিদ গং দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ফের তাদের জমি দখলের চেষ্টা করলে স্থানীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানালে সালিশ বিচারে উভয় পক্ষকে যার যার অবস্থানে থাকার নির্দেশ দেন। 

ওই নির্দেশ অমান্য করে গত বুধবার (২৫ মার্চ) পুনরায় দেশীয় অস্ত্রসহ তাদের চাষাদের উপর হামলা করে জমি দখলের চেষ্টা করে। হামলায় প্রায় দুই লাখ টাকার ফসলের ক্ষতি হয় বলে চুন্নু দাবি করেন।

তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ গ্রুপ তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না পেয়ে তাদের পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তারা এদের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন।  

তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এএসআই ছোবাহান জানান, তদন্তে জমির ফসলাদি নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম