Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল। ছবি: যুগান্তর

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। 

রোববার (২৯ মার্চ) দুপুরে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা, পুলিশি কাজে বাধা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কিন্তু জামিনে এসে পুনরায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড করায় তাকে ফের গ্রেফতার করা হলো।

এর আগে আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  

পুলিশ বলেন, ফয়সালকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের ওপর অস্ত্র নিয়ে ফয়সালের হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ফয়সালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম