Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিকিৎসার খরচ মেটাতে বিএনপি নেতার সন্তান বিক্রির খবরে পাশে দাঁড়ালেন আরেক নেতা

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

চিকিৎসার খরচ মেটাতে বিএনপি নেতার সন্তান বিক্রির খবরে পাশে দাঁড়ালেন আরেক নেতা

চিকিৎসার খরচ মেটাতে সন্তান বিক্রির খবর পেয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

Advertisement

খুলনার পাইকগাছায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় বিএনপি নেতার পাশে দাঁড়ালেন দলের আরেক নেতা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক।

রোববার বিকালে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার রেজাকপুর গ্রামের আত্তাপ গাজীকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তাকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন এসএম এনামুল হক। স্থানীয় হাসপাতালে উপযুক্ত চিকিৎসা না হওয়াতে আত্তাপ গাজীকে খুলনা শহরের উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে আরও চিকিৎসা খরচ বহন করতে তিনি আশ্বাস দেন।

আত্তাপ গাজী উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেওয়া অসংখ্য গায়েবি মামলা ও নির্যাতনের শিকার অসহায় এই নেতা। অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না তিনি। তার চিকিৎসার খরচ মেটাতে নিজ সন্তান বিক্রি করতে চেয়েছিলেন গর্ভধারিণী এক মা।

এমন খবর দৈনিক যুগান্তরে প্রকাশের পর বিএনপির এই নেতা এগিয়ে এলেন। চার কন্যা সন্তানের জনক মো. আত্তাপ গাজী লিভার ক্যানসারে আক্রান্ত। অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম