Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় কৃষককে হত্যা

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম

কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় কৃষককে হত্যা

Advertisement

কুমিল্লার দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় জুলুস মিয়া নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জুলুস মিয়া (৫৫) ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ওই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল হোসেন (৩৫) একটি কুকুরকে লাথি দিলে এর প্রতিবাদ করেন কৃষক জুলুস মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে জুলুস মিয়ার অণ্ডকোষে কামাল লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুলুস মিয়ার নাতি মো. আকাশ বলেন, আমি বাড়ির পাশে একটি মাচায় বসেছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি আমার দাদা মাটিতে পড়ে আছেন, আর বাকিরা দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় আনোয়ার নামে একজন দা নিয়ে আমার দিকে তেড়ে আসে। পরে স্থানীয়রা দাদাকে হাসপাতালে পাঠান। হাসপাতাল থেকে জানতে পারি, তিনি মারা গেছেন।

জুলুস মিয়ার ভাতিজা মো. রোমান বলেন, আমার চাচার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজ করে পরিবার চালাতেন। এখন এই দরিদ্র পরিবারের ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছি না।

জুলুস মিয়ার বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে যারা এভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম