নিহত সাবেক ছাত্রদল নেতা নাদিম কায়সার ওরফে রুবেল হোসেন (৩৮)। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় বাসচাপায় নাদিম কায়সার ওরফে রুবেল হোসেন (৩৮) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়ের নিংগইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল পৌর শহরের নিংগইন গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাজ পরিবহণের ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯ নম্বরের একটি বাস সিংড়ার নিংগইন এলাকায় উল্টো পথে ঢুকে রাস্তা পারাপারের সময় ওই ছাত্রদল নেতাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করেন বিক্ষুব্ধ জনতা।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিহতের ঘটনা ঘটেছে। ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ রয়েছে।

