Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রাত ৯টা পর্যন্ত অফিস খোলাকে কেন্দ্র করে ছাত্রদল-গণঅধিকার পরিষদের সংঘর্ষ

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ এএম

ঠাকুরগাঁওয়ে রাত ৯টা পর্যন্ত অফিস খোলাকে কেন্দ্র করে ছাত্রদল-গণঅধিকার পরিষদের সংঘর্ষ

Advertisement

সরকারি নির্দেশ অমান্য করে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রাখাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রদল-গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে রয়েছেন রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের কলেজ কমিটির সভাপতি আতিক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী বিকেল ৪টায় অফিস বন্ধ হওয়ার কথা থাকলেও পিআইও মো. নুরুন্নবী সরকার রাত ৯টা পর্যন্ত কার্যালয় খোলা রাখেন। 

বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় অফিস খোলা রাখার কারণ জানতে চাইলে পিআইও এবং তার কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে অফিসের কর্মচারীরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুন
মায়ের ঘরে আগুন দিল ছেলে

ঘটনাটি জানাজানি হলে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।  একপর্যায়ে আটকে পড়া নেতাকর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নেতার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

আহত গণঅধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, সরকারি নিয়মের তোয়াক্কা না করে রাতে কেন অফিস খোলা রাখা হয়েছে, তা জানতে চাওয়ায় আমাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। আমাদের কক্ষে আটকে রেখে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত পিআইও মো. নুরুন্নবী সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের স্থানীয় নেতাদের কোনো বক্তব্য মেলেনি।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আটকে পড়াদের উদ্ধার করে। হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম