Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের ঘরে আগুন দিল ছেলে

Advertisement

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ এএম

মায়ের ঘরে আগুন দিল ছেলে

Advertisement

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে মোজামের মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল নুর আলমের। ঘটনার দিন বিকালে বিরোধ চরম আকার ধারণ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুর মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পর তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। 

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। ঘটনার পর থেকে নুর পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত। এ  কারণে তার আচরণে নেতিবাচক প্রভাব পরেছে।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে বিষয়টি জানামাত্র পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম