Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেয়ে ঘরে ঢুকেই দেখেন মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

মেয়ে ঘরে ঢুকেই দেখেন মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ

Advertisement

বগুড়ার শিবগঞ্জে শিল্পী বেগম (৩৬) নামে গৃহবধূকে নিজ শয়ন ঘরে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার মেয়ে ঘরে ঢুকেই মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান।

মঙ্গলবার রাতে উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ায় এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

বুধবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্বজনরা জানান, নিহত শিল্পী বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ার মিন্টু মিয়ার স্ত্রী। তাদের একমাত্র মেয়েকে একই এলাকায় বিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে শুধু মিন্টু মিয়া ও স্ত্রী শিল্পী বেগম থাকতেন। মিন্টু ভবঘুরে ও মাঝে মাঝে কাঁচামরিচের ব্যবসা করেন।

বুধবার বেলা ১২টার দিকে মেয়ে বাড়িতে এসে দেখেন শিল্পী বেগমের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তার বাবা বাড়িতে নেই। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক কলহে ভবঘুরে মিন্টু মিয়া মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকালের মধ্যে ছুরিকাঘাতে স্ত্রী শিল্পী বেগমকে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম