Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

Advertisement

বগুড়ার গাবতলীতে নেশা করে গভীর রাতে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই চিকিৎসাধীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নজরুলের মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ার মোজাহার আলীর ছেলে। নজরুল ইসলামের ছেলে শিপন ইসলাম মাদকাসক্ত। নেশার টাকা না পেলে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের নির্যাতন করে থাকেন। বুধবার রাত ২টার দিকে নেশা করে বাড়িতে ফেরেন শিপন। ডাকাডাকি করে দরজা খুলতে দেরি হওয়া তিনি ক্ষিপ্ত হন। 

দরজা খোলার পর শিপন লাঠি দিয়ে বাবা নজরুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৪টার দিকে নজরুল মারা যান।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। সদর থানা পুলিশ ময়নাতদন্ত ও অন্যান্য বিষয়গুলো দেখবে। 

তিনি আরও জানান, ঘাতক শিপনকে গ্রেফতারে অভিযান চলছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম