Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই: ড. সায়মা ফেরদৌস

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই: ড. সায়মা ফেরদৌস

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। একটি দেশ বিজ্ঞান প্রযুক্তিতে যত উন্নত সেই দেশ ততই এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সায়মা বলেন, বাংলাদেশ এখন ভীষণ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের পেছনে তাকালে দেখবেন শুধু সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ যেন প্রতিটা ক্ষেত্রে সংগ্রামের মধ্যেই চলছে। আমি এই অনুষ্ঠানে এসে বুঝলাম, বাংলাদেশের পেছনে সংগ্রামের ইতিহাস হলেও সামনের দিনগুলো অপার সম্ভাবনার। এই যে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা এত এত উদ্ভাবন করল তা আমাদের উৎসাহ দিতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে হবে। তবেই তারা আরও নতুন নতুন আবিষ্কারে মত্ত হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছি। আমার পরিকল্পনা রয়েছে শিক্ষার পাশাপাশি নারী ও পরিবেশ নিয়ে কাজ করার। ধারণা করা হয়, জ্ঞান-বিজ্ঞানে নারীরা পিছিয়ে থাকে; কিন্তু আজকে এখানে এসে দেখলাম সে ধারণা ভুল। এখানে মেয়েরাই বিভিন্ন উদ্ভাবনে এগিয়ে আছে। একটা জিনিস ঠিক, শহরের স্কুলগুলোতে যে সুযোগ-সুবিধা আছে তা গ্রামের স্কুলে নেই। শিক্ষকদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের এগিয়ে নিতে হবে।

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের এ আয়োজন করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূজন চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তায়েব, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আকতার হোসেন, সুয়াগাজী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন অতিথিরা।

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে উৎসাহিত করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম