Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

নোয়াখালীতে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ফাইল ছবি।

Advertisement

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে মজুতকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। 

কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে তেল মজুক করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতীত মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

তেলের উচ্চমূল্য উপসাগরীয় দেশগুলোকে কি বাঁচাতে পারবে না?

আনাদোলুর এক্সপ্লেইনার তেলের উচ্চমূল্য উপসাগরীয় দেশগুলোকে কি বাঁচাতে পারবে না?

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম