Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহাসড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

মহাসড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুন মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

Advertisement

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অজ্ঞাত পুরুষ যাত্রী আগুনে পুড়ে মারা যান। রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাইয়ে সাকুরা পরিবহণ নামের বাসে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি সাকুরা বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়।পথে উপজেলার মেলকাই এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। নিহত অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, বাসটিতে অতিরিক্ত জ্বালানি রাখা হয়েছিল। সেই জ্বালানি লিক হলে হেলপার সেটি মেরামতের চেষ্টা করেন। এ সময় কোনোভাবে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন অজ্ঞাত যাত্রীর পোড়া মরদেহ উদ্ধার করেছি।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

আরও পড়ুন

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম