Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বর্ষবরণ বর্ণিল উৎসব

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বর্ষবরণ বর্ণিল উৎসব

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বর্ণিল শোভাযাত্রা স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।

বাংলা নববর্ষ নিয়ে মূল বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বজনের সহ-সভাপতি লুৎফা রূপা, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সহসভাপতি আবু জাফর মোহাম্মদ সাদেক, প্রতিভা মডেল স্কুলের প্রধান হোমায়রা শাহরীন তুলি, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের শিক্ষক নার্গিস সুলতানা, মাহমুদা আক্তার রিপা, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, ক্লাব ৯৭’র হাসনাত জাহান সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, কবি অনামিকা সরকার, পৃথা সরকার, শারমীন সুলতানা, সূচী সরকার, প্রীতি সরকার, সজীব খান, ফাহিম শাহরিয়ার জয়, কামরুজ্জামান তালুকদার স্বপন, আফ্রিদি হাসান নিরব, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, রিজবান রাজি তিহান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম