Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ এএম

আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

Advertisement

পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম শাওনের (২০) বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তার বাবার নাম গাজী শাহজাদা। অপর নিহত বেল্লাল মুসুল্লীর (৩৫) বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তার বাবার নাম হাসেম মুসুল্লী।

জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিষকাটা থেকে আমতলীর দিকে যাচ্ছিল। পথে আমতলী ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মিরাজুল ইসলাম শাওন (২০), অটোচালক ফাহাদ (২১), জসিম সিকদার (৪৫), তুহিন (২২) ও বেল্লাল (৩৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক ডা.পপি হালদার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম শাওন ও বেল্লাল মুসুল্লী মারা যান।

ট্রাকটি স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকায় আটক করে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে দুইজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, কিছু বুঝে উঠার আগেই প্রাণ গেল দুজনের

বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, কিছু বুঝে উঠার আগেই প্রাণ গেল দুজনের

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম