Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারলেন বাইকচালক

Advertisement

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারলেন বাইকচালক

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের ওপর চড়াও, পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা ও সরকারি কাজে বাধা দেওয়ার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে বুধবার পেট্রল ও অকটেন বিতরণের সময় নিয়ামতপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করছিল। এ সময় দেলোয়ার হোসেন মূল রাস্তায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়।

যানজট নিরসনে পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান মোটরসাইকেল আরোহীকে তার মোটরসাইকেলটি সরিয়ে নিতে অনুরোধ করেন। এতে দেলোয়ার রাগান্বিত হয়ে তার মোটরসাইকেল সরাবেন না বলে অনড় থাকেন। যানজট বাড়তে থাকায় পুলিশ সদস্য দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও পুলিশ সদস্যের ওপর চড়াও হয়ে পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং কিল-ঘুসি মারতে থাকে।

পরিস্থিতির আকস্মিকতায় তেল নিতে আসা অন্যান্য মোটরসাইকেল চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করেন।

এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালনে যানজট নিরসনের সাহায্যার্থে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। এ সময় দেলোয়ার উত্তেজিত হয়ে আমার ওপর চড়াও হন। এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা ও আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম